পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে ভালো ফলন পেয়ে খুশি কৃষক
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা। চলতি মৌসুমে জেলায় বিভিন্ন জাতের বোরো ধান মোট ১ হাজার ৬৬৫ হেক্টর জমিতে চাষ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বেংহারি এলাকায় উন্নত জাতের ধান বীজ এজেড ৬৪৫৩ এসটি’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, বায়ার ক্রপ সায়েন্সের রংপুর বিভাগের কাস্টমার কানেক্ট ম্যানেজার মোজাম্মেল হক, কাস্টমার কানেক্ট ম্যানেজার (বীজ) সঞ্জিত চন্দ্র সরকার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার সাইফ উদ্দিন, পঞ্চগড় জেলার কাস্টমার কানেক্ট ম্যানেজার উর্মী চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় কৃষকরা জানান, এ জাতের বোরো ধানে ফলন ভালো হয়েছে এবং রোগবালাই তুলনামূলক কম হয়েছে। এতে উৎপাদন খরচ কমে লাভ বেশি হয়েছে বলে তারা জানান।
কৃষকরা আরও বলেন, প্রতিটি গোছায় ধান ভরপুর থাকায় ফলন আশানুরূপ হয়েছে। ধান সহজে ঝড়ে পড়ে না এবং মাঠের, অবস্থাও ভালো থাকে। আগামী মৌসুমে আরও বেশি জমিতে এই ধান চাষ করার আগ্রহ প্রকাশ করেন তারা।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































